ফেনীতে বিএমইউজে জেলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

নির্ভীক ডেক্স
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

ফেনীতে বিএমইউজে জেলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেনী শহরের একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

সংগঠনের সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন  সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি গাজীউল হক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান রোজন, সাংগঠনিক সম্পাদক আবু জাফর হৃদয়, ধর্মবিষয়ক সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন মিলন, নির্বাহী সদস্য আলাউদ্দিন সবুজ ও সদস্য জহিরুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত