চট্রগ্রামে শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পরে মারা গেলেন ফেনীর মিন্টু ,বাচঁল না শিশুটিও

নির্ভীক ডেক্স
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের ষোলশহর স্টেশন এলাকায় শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কা/টা পড়ে নিহ/ত হয়েছেন ফেনীর দেলোয়ার হোসেন মিন্টু নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তি।

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে চশমা মসজিদের পাশে রেলওয়ে ক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধা/ক্কায় এ দু/র্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রেললাইনের পাশের সড়কে দীর্ঘদিন ধরে সংস্কারকাজ চলায় পথচারীরা রেললাইন ঘেঁষে চলাচল করছিলেন। এ সময় রেললাইন দিয়ে হাঁটার সময় ১০ বছরের শিশু রাহাতের দিকে হঠাৎ ট্রেন চলে আসে।

শিশুটিকে বাঁচাতে এগিয়ে গেলে দেলোয়ার হোসেন মিন্টু ট্রেনে কা/টা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় শিশুটির ডান হাত ও ডান পা বি/চ্ছি/ন্ন হয়ে গু/রুতর আ/হত হয়। এ ঘটনায় আব্দুর রহমান নামে আরও একজন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দেলোয়ার হোসেন মিন্টুর বাসা চট্টগ্রাম নগরীর পূর্ব নাসিরাবাদ তুলাতলী এলাকায় হলেও তার গ্রামের বাড়ি ফেনী জেলায়।

ষোলশহর স্টেশনের ইনচার্জ এসআই অসীম ধর দুর্ঘটনা ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত