ফেনীতে হানি ট্রাপ চক্রের সক্রিয় সদস্য'সহ ১৮ আসামি গ্রেফতার

নির্ভীক ডেক্স
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ফেনীতে বিশেষ অভিযান চালিয়ে হানি ট্রাপ চক্রের দুই সক্রিয় সদস্য, গণধর্ষণ মামলার আসামি, সাজাপ্রাপ্ত ডাকাত দলের সদস্য, মাদক কারবারি, মাদকসেবী, চোর ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি'সহ মোট ১৮ জনকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ। 

রোববার (১৪ সেপ্টেম্বর) ফেনী জেলার পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর দিকনির্দেশনায় এবং ফেনী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশসূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে ফেনী শহরের বিভিন্ন স্থানে এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একটি চক্র ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলের লোকজনকে কৌশলে হানি ট্রাপের ফাঁদে ফেলত। পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে টাকা-পয়সাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র আদায়ের অভিযোগ রয়েছে। এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা রুজুর পর বিশেষ অভিযান পরিচালনা করে হানি ট্রাপ চক্রের অন্যতম সক্রিয় সদস্য খালেদা আক্তার রুনা ওরফে ফারাজানা (৪০) এবং হাজেরা আক্তার জেবু (৩৫)-কে গ্রেফতার করা হয়। মহিপাল, চাড়ীপুরসহ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও অভিযানে গণধর্ষণ মামলার আসামি আব্দুল রাজ্জাক (৬২), সাজাপ্রাপ্ত ডাকাত দলের সদস্য ও সাজা ওয়ারেন্টভুক্ত আসামি দিলবাহার ঝর্না, অন্যান্য পরোয়ানাভুক্ত আসামি, মাদক কারবারি, মাদকসেবী ও চোরসহ সর্বমোট ১৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারের পর তাদের আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ফেনী মডেল থানা পুলিশ জানিয়েছে, পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায় মাদক নির্মূলে ফেনী সদর থানা এলাকার বিভিন্ন মাদক স্পটে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত