আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে মাঠে গড়াচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

নির্ভীক ডেক্স
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

দেশে আবারও. শুরু হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের তোড়জোড়। সরকার ঘোষিত পরিকল্পনার অংশ হিসেবে আগামী নভেম্বরের মাঝামাঝি থেকে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এরপর পর্যায়ক্রমে কয়েকটি ধাপে দেশের বিভিন্ন এলাকায় তা অনুষ্ঠিত হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ পরিকল্পনার কথা জানান জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
কমিশনের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, আসছে নভেম্বরের মাঝামাঝি থেকেই স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে। প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। পরে ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজন করা হবে।
ইসি সূত্রে জানা গেছে, সারা দেশে একযোগে ইউনিয়ন পরিষদ নির্বাচন না করে কয়েকটি ধাপে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। তবে কোন কোন এলাকায় প্রথম ধাপে ভোট হবে এবং ধাপভিত্তিক নির্বাচনের সুনির্দিষ্ট সময়সূচি কবে ঘোষণা করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত