ফেনীতে প্রাথমিক শিক্ষকদের পদায়ন-বদলি কমিটিতে আরিফুল হাসান রবিন

নির্ভীক ডেক্স
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ফেনী জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণের জন্য পাঁচ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে জাতীয়তাবাদী কর আইনজীবী সমিতি, ফেনীর সিনিয়র সহসভাপতি আরিফুল হাসান রবিনকে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস, ফেনীর ২ আগস্ট ২০২৬ তারিখের এক অফিস আদেশে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, কমিটির সভাপতি করা হয়েছে ফেনীর জেলা প্রশাসককে। সদস্য হিসেবে রয়েছেন জেলা শিক্ষা অফিসার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফেনী জেলা শাখার আহ্বায়ক শেখ ফরিদ বাহার এবং জাতীয়তাবাদী কর আইনজীবী সমিতি, ফেনীর সিনিয়র সহসভাপতি আরিফুল হাসান রবিন । জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে সদস্য-সচিব করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২১ জুন ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের আলোকে এ কমিটি গঠন করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

কমিটি সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে নির্ধারিত কার্যপরিধি অনুযায়ী ফেনী জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির কার্যক্রম পরিচালনা করবে।

কমিটিতে সদস্য মনোনীত হওয়ায় আরিফুল হাসান রবিন বলেন, “আলহামদুলিল্লাহ। যারা আমাকে এ দ্বায়িত্বের যোগ্য মনে করেছেন , তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত