পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে দিলপুর নেছারিয়া দীনিয়া মাদরাসার বর্ণাঢ্য আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:


১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুরে ঐতিহ্যবাহী দিলপুর দারুসসুন্নাত নেছারিয়া দীনিয়া মাদরাসার আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) আয়োজিত এ আনন্দ মিছিলে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মিছিলটি রাজাপুর, কোরাইশমুন্সী, দরবেশেরজাট, সিন্দুরপুর বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদরাসা প্রাঙ্গণে এসে শেষ হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব 
সিরাজ উল্যাহ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে আনন্দ মিছিলের অগ্রভাগে ছিলেন মাদ্রাসার পরিচালক কামরান উল্লাহ চৌধুরী,‎ আমজাদ চৌধুরী, ‎শহিদুল ইসলাম চৌধুরী ও ‎ইমরান উল্লাহ চৌধুরী, রেমিট্যান্স যোদ্ধা সোহাগ খান,  মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ইউশা ও সহকারী শিক্ষক ‎মাওলানা রমজান আলী প্রমুখ। 
মিছিলের অগ্রভাগ থেকে ধ্বনিত হতে থাকে দরুদ ও সালাম, পরিবেশিত হয় হৃদয়স্পর্শী নাতে রাসুল ﷺ। ইসলামী স্লোগান ও নবীপ্রেমের আবেগঘন আবহে সিন্দুরপুরের রাজপথ যেন পরিণত হয় ভালোবাসা ও শ্রদ্ধার এক মিলনমেলায়। শিশু-কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ—বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ।

আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র জীবন, অনুপম চরিত্র, মহান আদর্শ ও সুন্নাহর প্রতি ভালোবাসা মানুষের হৃদয়ে আরও গভীরভাবে জাগ্রত করা এবং তাঁর আদর্শকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।
তারা আরও বলেন, রাসুলুল্লাহ ﷺ-এর প্রতি ভালোবাসা কেবল আনুষ্ঠানিকতা বা আবেগের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয় নয়; বরং তাঁর পবিত্র জীবনাদর্শ ও সুন্নাহকে নিজেদের জীবনের পথনির্দেশ হিসেবে গ্রহণ করাই হওয়া উচিত নবীপ্রেমের প্রকৃত দাবি। তাঁর আদর্শে ব্যক্তি ও সমাজজীবন গড়ে তোলার মধ্যেই নিহিত রয়েছে কল্যাণ ও সাফল্যের পথ।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত