উচ্চশিক্ষায় নতুন মাইলফলক ছুঁলেন সাংবাদিক রাজীব মাসুদের সহধর্মিণী

নির্ভীক ডেক্স
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

পারিবারিক দায়িত্ব, শিক্ষকতা পেশার ব্যস্ততা এবং উচ্চশিক্ষার পথচলা—সবকিছু একসঙ্গে সামলে স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন জাতীয় দৈনিক আজকের দর্পণ, দি ডেইলি নিউজ মেইল ও অনলাইন ফেনীর রূপান্তরের সম্পাদক রাজীব মাসুদের সহধর্মিণী মোমেনা আক্তার (কলি)।

তিনি ফেনী সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষায় অংশ নিয়ে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। এর আগে একই প্রতিষ্ঠান থেকে স্নাতক (সম্মান) ডিগ্রি সম্পন্ন করেন।

জানা যায়, তিনি পেশায় একজন শিক্ষক। কর্মজীবনের দায়িত্ব পালনের পাশাপাশি পরিবারকে সময় দিয়ে নিয়মিত পড়াশোনা চালিয়ে গেছেন। ব্যস্ততার মাঝেও উচ্চশিক্ষা অর্জনের প্রতি তার দৃঢ় প্রত্যয় ও অধ্যবসায়ের ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।

স্থানীয় সাংবাদিক মহলেও এ অর্জনকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। সহকর্মীরা মনে করেন, পরিবারের দায়িত্ব, শিক্ষকতা এবং উচ্চশিক্ষাকে একসঙ্গে এগিয়ে নেওয়ার এই উদাহরণ কর্মজীবী নারীদের জন্য অনুপ্রেরণাদায়ক।

এ সাফল্যে সাংবাদিক রাজীব মাসুদের পরিবার, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

বিষয়:

Fenir Rupantor
এলাকার খবর

সম্পর্কিত