ফেনীর মধুগ্রাম সীমান্তে আগুন বিজিবির প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

আমির হোসেন তানভীর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ভারতের অভ্যন্তরে সেগুন বাগানের অগ্নিকাণ্ড বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ এবং বিজিবি’র প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
১১ মার্চ বুধবার ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ মধুগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে ভারতের অভ্যন্তরে অবস্থিত একটি সেগুন বাগানে ভারতীয় নাগরিকগণ অগ্নিসংযোগ করে,
ফলে অগ্নিকাণ্ডের বিস্তার লাভ করে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে থাকে।
বিষয়টি তাৎক্ষণিকভাবে বিজিবি কর্তৃক স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস অফিসকে অবগত করা হয় এবং বিজিবি ও ফায়ার সার্ভিস সদস্যের সমন্বয়ে আনুমানিক ৩ টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সীমান্তে অবৈধ চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধের পাশাপাশি বিজিবি স্থানীয় জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ প্রসঙ্গে অধিনায়ক, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জানান যে, সীমান্তবর্তী এলাকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সচেষ্ট এবং এ বিষয়ে বিজিবি’র কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত