স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস আর পরিচালক (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইয়েন্সেস ও হাসপাতালের অধ্যাপক ডাঃ জালাল উদ্দীন মোহাম্মদ রুমী।
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তাদেরকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।
জালাল উদ্দিন রুমী বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব- এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি। এর আগে চব্বিশের অভ্যুত্থানের পর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।