ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ ২৭ পরিবারকে দিলেন দুই লাখ টাকার যাকাত উপহার

ফারিয়া প্রীতি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ ২৭ পরিবারকে দিলেন দুই লাখ টাকার যাকাত উপহার
মঙ্গলবার দুপুরে শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর আয়োজনে যাকাত উপহার বিতরণে সম্পন্ন হয়।

সংগঠনটির উদ্যোগে সাতাশ পরিবারকে ঢেউটিন, সেলাই মেশিন, হুইল চেয়ার ও নগদ টাকা সহ মোট দুই লাখ টাকার উপহার দেয়া হয়

এসময় সংগঠনের সভাপতি ফয়জুল হক বাপ্পীর সভাপতিত্বে ও সদস্য আসাদুজ্জামান দারার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সোহরাব আল হোসাইন তানভীর,ফেনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ওমর ফারুক ভূঁইয়া বেলাল, সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান জালাল উদ্দিন বাবলু, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ফেনী ডেভলপমেন্ট কমিউনিটির সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠক শান্তি চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি। বক্তব্য রাখেন ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন,লায়ন হাজী দ্বীন মোহাম্মদ, স্বেচ্ছাসেবী সঙগঠক ওসমান গণি রাসেল। উপস্থিত ছিলেন দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, ডেফোডিল স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ উদ্দিন আহম্মদ।
 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত