ফেনীতে লায়ন্স ও লিও ক্লাবের কেবিনেট রিসেপশনের সঙ্গে ব্যতিক্রমী সেবা, সম্প্রীতি ও সচেতনতার আয়োজন

নির্ভীক ডেক্স
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ফেনী শহরতলীর কুমিল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন লায়ন্স ক্লাব কার্যালয়ে গতকাল আনন্দমুখর পরিবেশে লায়ন্স ক্লাব অব ফেনী, লায়ন্স ক্লাব অব ফেনী গোল্ড এবং ফেনী লিও ক্লাবের ২০২৬-২৭ সেশনের কেবিনেট রিসেপশন অনুষ্ঠিত হয়েছে। কেবিনেট রিসেপশনের পাশাপাশি দিনব্যাপী আয়োজন করা হয় সম্প্রীতি, স্বাস্থ্য সচেতনতা, দেশীয় ফলের প্রচার এবং মানবিক সেবামূলক নানা কর্মসূচি।

অনুষ্ঠানে নবনির্বাচিত কেবিনেট কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

লায়ন্স ক্লাব অব ফেনীর নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন জাফর উল্ল্যাহ, সদ্যপ্রাক্তন সভাপতি লায়ন শহীদুল আলম ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট লায়ন আব্দুর রহিম চৌধুরী নয়ন, সেক্রেটারি লায়ন তোফায়েল আহম্মেদ রনি এবং ট্রেজারার লায়ন আরিফুল ইসলাম, লায়ন্স ক্লাব অব ফেনী গোল্ডের প্রেসিডেন্ট লায়ন তাহমীনা তোফা সীমা, সদ্যপ্রাক্তন সভাপতি লায়ন আমেনা সিদ্দিকা রিতা, সেক্রেটারি লায়ন সুলতানা রাজিয়া সুমি এবং ট্রেজারার লায়ন ফারজানা মালাকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ফেনী লিও ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট লিও মিথিলা রুম্মান, ভাইস প্রেসিডেন্ট লিও ওমর ফারুক রিহান, সেক্রেটারি লিও সাজ্জাদ হোসেন নোবেল এবং ট্রেজারার লিও সাখাওয়াত হোসেন সাব্বিরকেও অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

কেবিনেট রিসেপশনের পর ফেনী লিও ক্লাবের ২৫ বছরের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে ২৫ পদের দেশীয় ও মৌসুমী ফলের সমাহারে ব্যতিক্রমী ফল উৎসবের আয়োজন করা হয়। একই সঙ্গে ফলের পুষ্টিগুণ ও দেশীয় ফল খাওয়ার গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানের আরেকটি আকর্ষণ ছিল লিও সদস্যদের অংশগ্রহণে ‘লিও ফান অ্যান্ড স্পোর্টস ডে’। পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে মৌসুমী ফলের আনন্দ ভাগাভাগির মাধ্যমে মানবিক সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স জেলার প্রাক্তন কাউন্সিল অব চিফ অ্যাডভাইজর লায়ন রুহুল আমিন ভূঁইয়া, লায়ন্স ক্লাব অব ফেনীর প্রাক্তন সভাপতি ও পরিচালক লায়ন রফিকুল হক নিপু, সদ্যপ্রাক্তন সভাপতি লায়ন শহীদুল আলম ভূঁইয়া, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের প্রাক্তন সভাপতি ও রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রালের প্রাক্তন সেক্রেটারী মহিমউদ্দিন পৃথিবী, সাপ্তাহিক নির্ভীক-এর নির্বাহী সম্পাদক ও সামাজিক সংগঠক নাসিম আনোয়ার জাকি, ফেনী লিও ক্লাবের প্রাক্তন সভাপতি ও দৈনিক প্রথম আলো ফেনী জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, লিও টু লায়ন মুরাদ হাসনাত রাফী, লিও নিশাদ আহম্মেদসহ লায়ন্স ও লিও পরিবারের বিপুলসংখ্যক সদস্য।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত