মঙ্গলবার সকালে ফেনীর জহির রাহায়ন মিলনায়তনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ এর উদ্বোধন করেন, প্রধান অতিথি :জেলা প্রশাসক মিজ্ মনিরা হক
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক এম এ খালেক, প্রশাসক,জেলা পরিষদ, ফেনী
প্রত্যুষ কুমার মজুমদার, পুলিশ সুপার ফেনী
মোহাম্মদ আতিক উল্লাহ,উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফেনী
সভাপতি, মোহাম্মদ রুহুল আমিন,বিভাগীয় বন কর্মকর্তা, ফেনী সামাজিক বন বিভাগ।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ুর পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং জলবায়ুর বিরূপ প্রভাব কমাতে ব্যাপক হারে বৃক্ষরোপণ ও জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য। এ লক্ষ্যে আগামী পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনার কথাও জানানো হয়।