জ্যেষ্ঠ সাংবাদিক দুলালের মৃ/ত্যুতে 'ফেনী সাংবাদিক ইউনিয়নের শোক'

নির্ভীক ডেক্স
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
এখনে একটি ছবি দেয়া আছে ছবি:
এখনে একটি ছবি দেয়া আছে ছবি:

ফেনীর জ্যেষ্ঠ সাংবাদিক ওসমান হারুন মাহমুদ দুলাল (৭০) আর নেই (ইন্না লিল্লাহি...... )।  মঙ্গলবার, ৯জুন ভোরে ফেনী ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যা/ন্সারে ভুগছিলেন। 

তিনি এনটিভি ও দৈনিক জনকণ্ঠে জেলা প্রতিনিধি
 হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তিনি ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ফেনী ডায়াবেটিক হাসপাতাল'র সহ সভাপতি ছিলেন। 

 সাংবাদিক ওসমান হারুন দুলাল'র মৃ/ত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলন ও সাধারণ সম্পাদক সৈয়দ মনির আহমদ। 

শোক বার্তায় এফইউজে নেতৃবৃন্দ বলেন, ফেনীর  সাংবাদিকতা অঙ্গনে ওসমান হারুন'র অবদান, পেশাগত সততা ও মানবিক গুণাবলি সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত