ভাইয়ের অপকর্মের প্রতিবাদ করায়, বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার

নির্ভীক ডেক্স
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ফেনীর ছাগলনাইয়ার ১০ নং ঘোপাল ইউনিয়নে ছাত্রদল পরিচয়ধারী এক ব্যক্তির ভাইয়ের নানা অপকর্মের বিরুদ্ধে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতা আলমগীর সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চললেও এসব বিষয়ে প্রকাশ্যে প্রতিবাদ করায় একটি মহল বিএনপি নেতা আলমগীর সিদ্দিকীকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করেছেন তার সমর্থক ও স্থানীয় কয়েকজন বাসিন্দা।
এলাকাবাসীর অভিযোগ, প্রকৃত ঘটনা আড়াল করে ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তারা বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
তবে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্টদের মতামত পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত