বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালামের সই করা চিঠিটি বিএফআইইউর পরিচালক বরাবর পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, শেল কোম্পানি গঠন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ ও অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
এরই অংশ হিসেবে আসিফ মাহমুদ, তার স্ত্রী আয়েশা আক্তার পান্না এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোম্পানির নামে থাকা ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সব ধরনের হিসাবের তথ্য চাওয়া হয়েছে।
এ ছাড়া চলমান, বন্ধ ও সুপ্ত ব্যাংক হিসাবের পাশাপাশি ডেবিট-ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্য ও রেকর্ডপত্র সরবরাহ করতে বলা হয়েছে।
দুদকের চিঠিতে আসিফের পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, বিনিয়োগ, ব্যাংক হিসাব, অর্থপাচার ও শেল কোম্পানি গঠনের অভিযোগ-সংশ্লিষ্ট তথ্য সংগ্রহের কথাও বলা হয়েছে। এসব দেশের সংশ্লিষ্ট আর্থিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য সংগ্রহের অনুরোধ করেছে দুদক।