ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করতে ১৯ মার্চ পাকিস্তানের কেন্দ্রীয় ‘রুয়েত-এ-হিলাল কমিটি’র বৈঠক অনুষ্ঠিত হবে।
পাকিস্তানে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করতে আগামী ১৯ মার্চ দেশটির কেন্দ্রীয় ‘রুয়েত-এ-হিলাল কমিটি’র বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো-এর পূর্বাভাস অনুযায়ী, ওইদিন সন্ধ্যায় চাঁদ দেখার সম্ভাবনা ক্ষীণ।
ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির চেয়ারম্যান আবদুল খাবির আজাদ। এতে বিভিন্ন মতাদর্শের আলেম এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।