পরিচয় জানা গেল আগুনে পুড়ে নিহত ১৬ বাংলাদেশির

নির্ভীক ডেক্স
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। 
রোববার (৯ আগস্ট) রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মোহাম্মদ রেজায়ে রাব্বী এই তথ্য নিশ্চিত করেন।
দূতাবাস সূত্রে জানা যায়, গতকাল দুপুর আনুমানিক ২টার দিকে ঘটনাস্থলে ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ডে মৃতদেহগুলো পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে সেগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তবে পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়।
জানা যায়, নিহত ১৬ জনের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলায়, দুনাটোরে এবং একজনের বাড়ি রাজশাহীতে।
নিহতদের মধ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামাণিক (পিতা: মো. সাইদুর রহমান), মো. কলিমউদ্দিন (পিতা: মৃত বজলুর প্রামাণিক), মো. মোহন (পিতা: গুফফার প্রামাণিক), মো. সুমন (পিতা: গুফফার প্রামাণিক) ও মিনহাজ। 

 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত