মধ্যপ্রাচ্যে জ্বালানি সংকটের কারণেই সরকারকে বাধ্য হয়ে'ই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে এমনটাই জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন,
কোনো প্রকার বিকল্প না থাকায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।
প্রসঙ্গত, রোববার রাতে আবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনে লিটার প্রতি ২০ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা থেকে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং কেরোসিন প্রতি লিটার ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা হয়েছে। রোববার রাত ১২টায় দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হয়েছে।