ফেনী সদর উপজেলায় টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক একদিনের কর্মশালা গতকাল হেটেল রয়েল ডি স্যালমন , ফেনী সদরে অনুষ্ঠিত হয়েছে।
কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব, এর উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার ওপর এই কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয়। বায়োপেস্টিসাইড ব্যবহার করলে মাটির উর্বরতা রক্ষা পায়, এতে ফসলের গুণগত মান উন্নত হয় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে, এসব বিষয়ে কৃষকদের অবহিত করা হয়। এছাড়াও ব্র্যাকের উদ্ভাবিত ধান বীজ, সবজী বীজ, ভূট্টা বীজ, আলু বীজ এবং বিভিন্ন ধরনের বায়ো পেস্টিসাইড নিয়ে সভায় অবহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: মহিউদ্দিন। ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মো:ওমর ফারুক, ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মো: মনিরুজ্জামান খান, টেরিটোরি সেলস অফিসার মো: রাসেল আলী , অফিসার মনিটরিং রানা বাবু এবং ফেনী সদর উপজেলার ডিলার হাজী মো: আবুল খায়ের মুন্সি।
দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন থেকে ৫৫ জন মডেল কৃষক ও রিটেইলার অংশগ্রহণ করেন।অংশগ্রহণকারীগণ বায়োপেস্টিসাইড ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা, প্রয়োগ পদ্ধতি এবং মাঠপর্যায়ে এর কার্যকারিতা সম্পর্কে ধারণা লাভ করেন। আশা করা যায়, এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা পরিবেশবান্ধব কৃষি চর্চায় আরও আগ্রহী হবেন ও ইউনিয়ন পর্যায়ে এর উপকারিতা সম্পর্কে গ্রামের চাষীদের সচেতন করবেন এবং ভবিষ্যতে বাংলাদেশে নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।