Leaders Meetup 2026 অনুষ্ঠিত: তরুণদের নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নে অনুপ্রেরণামূলক আয়োজন

নির্ভীক ডেক্স
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

তরুণদের নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়নে লক্ষ্য রেখে “Leaders Meetup 2026, Empowering Youth Through Learning & Leadership” শীর্ষক একটি অনুপ্রেরণামূলক আয়োজন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল “The Role of ECA in Career Development & Areas of Personal Skill Growth” বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সেশন, যা পরিচালনা করেন মো. মহিম উদ্দিন। তার আলোচনায় তিনি তুলে ধরেন কীভাবে সহশিক্ষা কার্যক্রম (ECA) একজন শিক্ষার্থীর ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে সহায়ক হয়।

এ আয়োজনে অংশগ্রহণ করেন Help For Today Youth সংগঠনের কেন্দ্রীয় ও ফেনী টিমের নিবেদিত সদস্যরা। তাদের সক্রিয় উপস্থিতি ও অংশগ্রহণ সংগঠনের ধারাবাহিক শেখা ও নেতৃত্ব বিকাশের প্রতি অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে।

অনুষ্ঠানটি একটি রেস্টুরেন্টে-এ সফলভাবে অনুষ্ঠিত হয়। এতে এক ছাদের নিচে সমবেত হন উদ্যমী তরুণ নেতারা, যারা নিজেদের অভিজ্ঞতা বিনিময়, নতুন সংযোগ তৈরি এবং পারস্পরিক অনুপ্রেরণার মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়নের পথকে আরও সমৃদ্ধ করেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত