চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালের একটি টিম
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের মোল্লার ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা হয়। এসময় ৫টি শ্যালো মেশিন ধ্বংস এবং প্রায় ১ লাখ ৪৬ হাজার ২২৯ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের-এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে জোরারগঞ্জ থানা পুলিশ ও ওলিনগর বিজিবির সদস্যরা।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের জানান, ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে।
তিনি আরও জানান, অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি শ্যালো মেশিন ও প্রায় ১ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়। এছাড়া নদী সংলগ্ন ১০টি
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের জানান, ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে।
তিনি আরও জানান, অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি শ্যালো মেশিন ও প্রায় ১ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়। এছাড়া নদী সংলগ্ন ১০টি পৃথক পয়েন্টে স্তূপ করে রাখা আনুমানিক ১ লাখ ৪৬ হাজার ২২৯ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অস্থায়ী অন্যান্য অবকাঠামোও ধ্বংস করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।