ফেনীতে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে অভিযান,৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নির্ভীক ডেক্স
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:
রোববার (১২ এপ্রিল ২০২৬) ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার জিরো পয়েন্ট এলাকায় পরিচালিত এ অভিযানে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযান-১: 'জসিম ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি'-তে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, অপরিষ্কার রান্নাঘর, কর্মীদের স্বাস্থ্যবিধি না মানা, মেয়াদবিহীন খাদ্য এবং মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া রান্নাঘরে পোকামাকড়ের উপস্থিতিও লক্ষ্য করা হয়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দেওয়া ঢাকাইয়া বেকার্স'-এ একই ধরনের অনিয়মের পাশাপাশি খাবারে কাপড়ের রং ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। গুরুতর এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়। অভিযান-৩: 'হাজী বিরিয়ানী'-তে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, অপরিষ্কার রান্নাঘর, মেয়াদবিহীন খাদ্য এবং রান্না করা ও কাঁচা মাংস একসঙ্গে সংরক্ষণের মতো ঝুঁকিপূর্ণ কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত