দি ডেইলি নিউজ মেইল-এর ফেনী জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক রাজীব মাসুদ

নির্ভীক ডেক্স
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:


 ইংরেজি গণমাধ্যম দি ডেইলি নিউজ মেইল-এর ফেনী জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মো. রাজীব মাসুদ। সম্প্রতি পত্রিকাটির সম্পাদক ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

নতুন দায়িত্বে সাংবাদিক রাজীব মাসুদ ফেনী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, জনদুর্ভোগ, উন্নয়ন ও সম্ভাবনা, অপরাধ, প্রশাসন, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, ক্রীড়া এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করবেন।

সাংবাদিক রাজীব মাসুদ দীর্ঘদিন ধরে পেশাদার সাংবাদিকতার সঙ্গে যুক্ত। মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সংবাদ বিশ্লেষণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরার ক্ষেত্রে তিনি ইতোমধ্যে অভিজ্ঞতা অর্জন করেছেন। সাংবাদিকতা জীবনে স্থানীয় মানুষের সমস্যা, অধিকার, জনদুর্ভোগ ও সম্ভাবনার বিষয়গুলো তার বিভিন্ন প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে।

এর আগে তিনি সাপ্তাহিক ফেনীর স্বাস্থ্যকথা-এর নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক নির্ভীক-এর স্টাফ রিপোর্টার, দৈনিক এবেলা-এর অনলাইন ইনচার্জ এবং অনলাইন ফেনীর কথা-এর স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসব গণমাধ্যমে তিনি মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশনে সক্রিয়ভাবে কাজ করেছেন।

এছাড়াও বর্তমানে তিনি জাতীয় দৈনিক আজকের দর্পণ-এর ফেনী জেলা প্রতিনিধি এবং অনলাইন ফেনীর রূপান্তর-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতা জীবনে রাজীব মাসুদের প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে ফেনীর জনজীবনের নানা সমস্যা, সম্ভাবনা, অনিয়ম, জনদুর্ভোগ ও জনস্বার্থের বিষয় উঠে এসেছে। স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রেও তিনি কাজ করে আসছেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে সাংবাদিক রাজীব মাসুদ বলেন, “নতুন দায়িত্ব আমার জন্য আনন্দের পাশাপাশি একটি বড় দায়িত্বও। বস্তুনিষ্ঠতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে পাঠকের কাছে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব। সাংবাদিকতার মূলনীতি ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে চাই।”

নতুন দায়িত্বে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত