হাম রোগীকে অন্য হাসপাতালে রেফার করা যাবে না

নির্ভীক ডেক্স
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

শয্যার ঘাটতি দেখিয়ে হামে আক্রান্ত রোগীকে ভর্তি না নিয়ে অন্য হাসপাতালে রেফার (অন্যত্র পাঠানো) করা যাবেনা বলে নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২১ এপ্রিল এ সংক্রান্ত নির্দেশনা সরকারি সব হাসপাতালে পাঠানো হয়েছে বলে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জানিয়েছেন অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান।

চিঠিতে বলা হয়েছে, শয্যা খালি নেই এই কারণে কোনো হাসপাতাল থেকে হাম অথবা হামের উপসর্গের কোনো রোগীকে রেফার করা যাবেনা। প্রয়োজনে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করতে হবে।

এতে আরও বলা হয়, শুধুমাত্র অতি প্রয়োজনীয় উন্নত চিকিৎসার জন্য রেফার করা যাবে। এক্ষেত্রে উপজেলা, জেলা ও মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতাল ফ্লো চার্ট অনুসরণ করতে হবে। এর ব্যত্যয় ঘটলে হাসপাতাল প্রধানকে জবাবদিহি করতে হবে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে গতকাল বুধবার (২২ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৩১ হাজার ৯৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে মারা গেছে ২২৮ জন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত