| ছবি: সংগৃহীত
কবিতাকে কেন্দ্র করে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও ভাববিনিময়ের মাধ্যমে সাহিত্যচর্চার পরিবেশ তৈরি এবং তরুণদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে ফেনী স্কিল ক্লাবের উদ্যোগে ‘কবিতাঙ্গন’ শীর্ষক কবিতা পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফেনীর নবীনচন্দ্রসেন কালচারাল সেন্টারের প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিভিন্ন কবিতা পাঠ করেন এবং কবিতার বিষয়বস্তু, ভাষা, অনুভূতি ও সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি কবিতা ও সাহিত্যচর্চার মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক সংযোগ ও ভাববিনিময়ের গুরুত্ব নিয়েও মতবিনিময় হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফতেখারুল ইসলাম, আবিদ হোসেন, নিগার সোলতানা, সুমাইয়া বিনতে কামাল, রাবেয়া আক্তার ঋতু, কামরুন নাহার ফারহানা, মারেফা তাসমিন, রিহান চৌধুরী ও জয়া জান্নাত,মুহাইমিন তাজিম সহ ফেনী স্কিল ক্লাবের সদস্য ও সাহিত্যপ্রেমীরা। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, “কবিতা মানুষের মানুষকে আরও কাছে আনে”— এই ভাবনাকে সামনে রেখে নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে পাঠাভ্যাস, মুক্তচিন্তা ও সৃজনশীলতা বিকাশে কাজ করতে চায় ফেনী স্কিল ক্লাব। অনুষ্ঠানে কবিতা পাঠ, বিশ্লেষণ ও আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে প্রাণবন্ত ভাববিনিময়ের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।