এখানে একটি ছবি দেয়া আছে
দলীয় ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিরসরাই উপজেলা, বারইয়ারহাট পৌরসভা ও মিরসরাই পৌরসভা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাইয়ের জনপ্রিয় নেতা জনাব নুরুল আমিন এমপি। বক্তব্যে তিনি দলীয় শৃঙ্খলা, ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান এবং বিএনপির আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার দিকনির্দেশনা প্রদান করেন। মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আজিজুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন: দিদারুল আলম মিয়াজী, সাবেক সফল আহ্বায়ক, বারইয়ারহাট পৌরসভা বিএনপি মো. গাজী নিজাম উদ্দিন, সাবেক সদস্য সচিব, মিরসরাই উপজেলা বিএনপি জনাব আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি সালাউদ্দিন চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি উক্ত মতবিনিময় সভায় মিরসরাই উপজেলার ১ থেকে ১৬ নম্বর ইউনিয়নের বিএনপি, কৃষক দল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক শক্তি বাড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভার শেষভাগে বিএনপির মূল আদর্শ ও রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।