| ছবি: সংগ্রহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় এবং বর্তমান সরকারের অষ্টম একনেক সভা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়। জানা গেছে, একনেক সভায় মোট ১৬টি প্রকল্প প্রস্তাব অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশন উপস্থাপন করবে, যার মোট প্রাক্কলিত ব্যয় ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা। এর আগে (১৯ আগস্ট) সপ্তম ও চলতি অর্থবছরের দ্বিতীয় একনেক সভায় মোট ৯,৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প (৬ নতুন, ৪ সংশোধিত) অনুমোদন পায়, যেখানে অগ্রাধিকার ছিল স্বাস্থ্য, সড়ক, পানিসম্পদ ও বিদ্যুৎ খাতে।