জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, ফেনী জেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি, ফেনীতে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, ফেনী জেলা শাখার আহ্বায়ক জনাব মীর মাসুদ পারভেজ এবং সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব জনাব সৈয়দ আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জনাব জয়নাল আবদীন (ভিপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ফেনী জেলা শাখার আহ্বায়ক জনাব শেখ ফরিদ বাহার, সদস্যসচিব জনাব আলাল উদ্দিন আলাল এবং যুগ্ম আহ্বায়ক জনাব এয়াকুব নবী। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। কোরআন তেলাওয়াত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, ফেনী জেলা শাখার সভাপতি হাফেজ জনাব মিজানুর রহমান। এরপর জাতীয় সংগীত পরিবেশনের সময় উপস্থিত সকল অতিথি, নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা দাঁড়িয়ে যথাযথ সম্মান প্রদর্শন করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের আহ্বায়ক জনাব মীর মাসুদ পারভেজ। পরে সংগঠনের পরিচিতি পাঠ করেন যুগ্ম আহ্বায়ক জনাব সামছুল ইসলাম চৌধুরী রুভেজ। আলোচনা পর্বে পর্যায়ক্রমে বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। সবশেষে প্রধান অতিথি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। সভায় আরও বক্তব্য রাখেন সদর থানা বিএনপির আহ্বায়ক জনাব ফজলুল রহমান বকুল, পৌর বিএনপির আহ্বায়ক জনাব দেলোয়ার হোসেন বাবলু, সদর থানা বিএনপির সদস্যসচিব জনাব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট জনাব মেজবাহ উদ্দিন ভূঁঞা, জেলা যুবদলের সদস্যসচিব জনাব নঈমুল্লাহ চৌধুরী বরাত, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জনাব জাকির হোসেন রিয়াদ, ফেনী জেলা ডিইএবি-এর সভাপতি জনাব সাইফুল হক এবং ফেনী জেলা ড্যাবের দপ্তর সম্পাদক জনাব কামরুজ্জামান জিকো। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ফেনী সদর থানা বিএনপি, ফেনী শ্রমিক দল, ফেনী জেলা যুবদল, ফেনী জেলা ছাত্রদল, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দল, পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, "সংস্কৃতি হোক জাতীয়তাবাদের প্রেরণাশক্তি; সৃষ্টি, চেতনা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে উঠুক আগামী বাংলাদেশ।" তাঁরা সংগঠনের মূলমন্ত্র "সবার আগে বাংলাদেশ" ধারণ করে একটি সৃজনশীল, দেশপ্রেমিক ও মূল্যবোধনির্ভর সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে সকলের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।