প্রকাশ :: ... | ... | ...

সাপ্তাহিক কলকণ্ঠ'র সম্পাদক হলেন প্রভাষক আবদুল্লাহ আল-মামুন


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

ফেনী থেকে প্রকাশিত পাঠকপ্রিয় সাপ্তাহিক কলকন্ঠ'র সম্পাদক হয়েছেন বীকন মডেল কলেজের প্রভাষক আবদুল্লাহ আল-মামুন। ২২ অক্টোবর পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শহীদুল আলম ইমরান স্বাক্ষরিত এক পত্রে তাকে এ নিয়োগ দেয়া হয়। নিয়োগ পত্রটি মামুনের হাতে তুলে দেন পত্রিকার প্রকাশক। নিয়োগ পত্রে উল্লেখ করা হয়, ২০১৫ সালের ১ নভেম্বর থেকে বিগত ১১ বছর নিষ্ঠার সাথে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করায় আপনাকে কলকণ্ঠ কর্তৃপক্ষ আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছে। আপনার দায়িত্বে আস্থা রেখে ভারপ্রাপ্ত থেকে পদোন্নতি দিয়ে সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। মামুন ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ওমরাবাদ গ্রামের ঐতিহ্যবাহী মুন্সি বাড়ির মরহুম আরিফুর রহমানের একমাত্র ছেলে। এছাড়া তিনি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ বেতার, ’দীপ্ত টেলিভিশন’ ‘প্রতিদিনের বাংলাদেশ’ ’দ্য ডেইলি সান’ ’জাগো নিউজ', ’ফোকাস বাংলা’ -এর ফেনী প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন। সম্পাদনা করছেন অনলাইন নিউজ পোর্টাল ’ফেনী ট্রিবিউন'। তিনি সামাজিক নানা সংগঠনের সাথে জড়িত আছেন। তিনি ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) দাগনভূঞা উপজেলা শাখার সাধারণ সম্পাদক, প্রত্যয় ব্লাড ডোনেশন ক্লাব ও গজারিয়া মানবকল্যাণ সোসাইটির উপদেষ্টা এবং গজারিয়া হাইস্কুলের উদ্যােক্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। সুদীর্ঘ ১১ বছর পর সম্পাদকের দায়িত্ব পেয়ে আবদুল্লাহ আল-মামুন পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শহীদুল আলম ইমরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সম্পাদকের দায়িত্ব পেয়ে কর্তব্য আরো এক ধাপ বেড়ে গেছে। তিনি কলকণ্ঠ'র নিয়মিত প্রকাশনা ও মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করছেন।