প্রকাশ :: ... | ... | ...

বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ


সংযুক্ত ছবি

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশের আয়োজন করেছে বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয়। সোমবার ৭ সেপ্টেম্বর বিদ্যালয় মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার গোলাম সরওয়ার সেলিম এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাজাপুর কলেজের সহকারী অধ্যাপক আবদুল হাইয়ুম জুয়েল, পাঁচগাছিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, রতনপুর হাজী ছৈয়দুর রহমান স্মৃতি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইসমাইল হোসেন সোহেল ও বিদ্যালয়ের বিরলঅভিভাবক সদস্য দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা। বিদ্যালয়ের শিক্ষক কবির আহমেদ এর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফজলুর রহমান, জহির উদ্দিন বাবর, জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর অভিভাবক কাজী আবিদুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আশ্রাফ উদ্দিন পাটোয়ারী, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীণ শিক্ষক মাহমুদুল হক, দাতা সদস্য রুহুল আমিন ভূঞা, ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইউসুফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের নবম দশম শ্রেণির অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীরা। শেষে উপস্থিত অতিথিরা অত্র বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।