প্রকাশ :: ... | ... | ...

ফেনী জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আহ্বায়ক কমিটির জেলা বিএনপির সঙ্গে শুভেচ্ছা বিনিময়


সংযুক্ত ছবি

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, ফেনী জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে। বুধবার (১০ জুন) দুপুরে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী সদর থানা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির এবং ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সম্প্রতি জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটি মীর মাসুদ পারভেজকে আহ্বায়ক এবং সৈয়দ আব্দুল্লাহ আল মামুনকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট ফেনী জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের অন্তর্ভুক্ত সংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল এবং মহাসচিব রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদনের বিষয়