এখানে একটি ছবি দেয়া আছে
ফেনী জেলা কাজী সমিতির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে কাজী সৈয়দ মোজাম্মেল হক সভাপতি এবং কাজী জামাল উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (১১ জুলাই ২০২৬) ফেনী জেলা কাজী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় সমিতির সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেন। নির্বাচন কমিশনার ও সভার সভাপতির দায়িত্ব পালন করেন কাজী আব্দুর রহিম। অনুষ্ঠান পরিচালনা করেন কাজী নুরুল আফসার। এ সময় সদস্যদের সর্বসম্মতিক্রমে সাত সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টা কমিটির প্রধান হিসেবে বিগত কমিটির আহ্বায়ক কাজী ইয়াকুব ফারুকী নির্বাচিত হন। নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির কার্যক্রমকে আরও গতিশীল, সেবামুখী ও সদস্যদের কল্যাণে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান উপস্থিত সদস্যরা।