পারাপারের সময় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে দুই টি পা হারানোর ঝুঁকিতে রয়েছেন ফেনীর গ্র্যান্ড হক টাওয়ারের স্টাফ মো. ইসমাইল। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তার দুটি পা বাঁচাতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার প্রয়োজন, যার জন্য খরচ হবে প্রায় চার লাখ টাকা। ইসমাইল ফেনীর 'জ্যোতি ফ্যাশন'-এ সামান্য বেতনে চাকরি করে কোনো মতে পাঁচ সদস্যের পরিবারের জীবিকা নির্বাহ করতেন। পরিবারের তিনিই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। হঠাৎ এই দুর্ঘটনায় পুরো পরিবারটি এখন দিশেহারা। চিকিৎসকদের দেওয়া চার লাখ টাকার বিপুল ব্যয়ের বোঝা বহন করা তার দিনআনা দিনখাওয়া পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। উপার্জনক্ষম মানুষটির পঙ্গুত্ব রোধ ও পরিবারটিকে চরম বিপর্যয় থেকে বাঁচাতে সমাজের বিত্তবান, মানবিক ও হৃদয়বান ব্যক্তিদের কাছে আকুল আবেদন জানিয়েছে তার পরিবার ও সহকর্মীরা। সকলের সার্বিক সহযোগিতায় আবারও স্বাভাবিক জীবনে ফিরে পেতে পারেন ইসমাইল। সাহায্য পাঠানোর মাধ্যম: ভুক্তভোগী পরিবারের সাথে সরাসরি যোগাযোগ করতে অথবা তাদের সহায়তায় এগিয়ে আসতে নিচের বিকাশ নম্বরে অর্থ পাঠাতে পারেন: বিকাশ (পার্সোনাল): 01852906610