প্রকাশ :: ... | ... | ...

ফাজিলপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফাজিলপুর সমাজ কল্যান পরিষদ ঢাকা


সংযুক্ত ছবি

শনিবার (৩০ আগস্ট) ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মত ছিলেন রিয়ার এডমিরাল মোঃ শাহজাহান (অব.), সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম ও মোংলা বন্দর কর্তৃপক্ষ। শারীরিক অসুস্থতায় তিনি অডিও বার্তায় বক্তব্য রাখেন এবং সুস্থতা কামনা করে দোয়া চান। পরবর্তীতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন মোঃ শাহজাহান লিটন, ব্যবস্থাপনা পরিচালক, কোয়ালিটি ফ্যাশন ওয়‍্যার লিঃ, চট্টগ্রাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মোহাম্মদ নূর-উন নবী-রাজীব, মোস্তফা এন্ড কোম্পানি, ঢাকা। সিইও, ছিলেন অনুষ্ঠানের মেন্টর ছিলেন ডাঃ মেছবাহ উদ্দিন, লেখক, মাইন্ড মেন্টর ও গ্লোবাল ওয়েলনেস স্পিকার। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন রুমেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ এমরানুল হক। সংবর্ধনা অনুষ্ঠানে ফাজিলপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে কৃতি শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি এলাকার উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হলো শিক্ষা। আর শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় নতুন অনুপ্রেরণা সৃষ্টি করে। মেধাবীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের পাশে দাঁড়ালে তারা নিজেদের স্বপ্ন পূরণের পথে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে। অনুষ্ঠানে ফাজিলপুরের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ফাজিলপুর সমাজ কল্যাণ পরিষদ, ঢাকা'র এ উদ্যোগকে স্থানীয়রা মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে শিক্ষার প্রতি উৎসাহিত করার একটি প্রশংসনীয় সামাজিক উদ্যোগ হিসেবে দেখছেন।