প্রকাশ :: ... | ... | ...

পরশুরামে ছাগলনাইয়া সড়কে গভীর রাতে গাছ চুরি


সংযুক্ত ছবি

সংগ্রহীত

ফেনী জেলার পরশুরাম টু ছাগলনাইয়া সড়কের ক্যাপ্টিনলীগ রোডে গভীর রাতে বন বিভাগের গাছ কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা। স্থানীয়রা জানায়, গভীর রাতে পরশুরাম টু ছাগলনাইয়া সড়কের ৪নং বক্সমাহমুদ ইউনিয়নের খন্ডলহাই সততা ব্রিক ফিল্ড সংলগ্ন রাস্তায় বন বিভাগের সরকারি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, পরশুরাম বন বিভাগের মাস্টার রোলের কর্মচারী মোঃ ফারুক জড়িত রয়েছেন। তারা আরও বলেন, গভীর রাতে মাস্টার রোলের কর্মচারী মোঃ ফারুকের সহযোগিতায় দুর্বৃত্তরা গাছ কেটে নিয়ে যায়।