জীবিকার তাগিদে সৌদি আরবে গিয়েছিলেন ফেনীর ফাজিলপুর লস্করতালুকের মো. ইউসুফ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—দোতলা থেকে পড়ে গুরুতর আহত হয়ে বদলে যায় তার জীবন। ১২ এপ্রিল ২০২৫ সৌদি আরবের Kingdom of Saudi Arabia Hospital-এ চিকিৎসা নেওয়ার পর মেরুদণ্ডে অস্ত্রোপচার করে D11-L1 অংশে fixation ও screw বসানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। দেশে ফেরার পর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েও এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি ইউসুফ। তিনি বর্তমানে বিছানায় শয্যাশায়ী। দুই পায়ে অসাড়তা ও হাঁটতে না পারার কষ্ট নিয়ে দিন কাটছে তার। MRI পরীক্ষায় মেরুদণ্ডের D12 কশেরুকার আংশিক ধস এবং D10-D12 অংশের spinal cord-এ syrinx-এর সম্ভাবনা ধরা পড়েছে। একসময় পরিবারের স্বপ্ন পূরণে বিদেশের মাটিতে কাজ করতেন ইউসুফ। আজ সেই মানুষটিই অন্যের সহায়তা ছাড়া চলতে পারেন না। চিকিৎসা চালিয়ে যেতে প্রয়োজন অর্থ, কিন্তু অসহায় পরিবারটির পক্ষে সেই ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। ইউসুফ বাঁচতে চায়, আবার হাঁটতে চায়। সমাজের বিত্তবান, প্রবাসী, ব্যবসায়ী, মানবিক সংগঠন ও সহৃদয় মানুষের কাছে ইউসুফের চিকিৎসার জন্য মানবিক সহায়তার আবেদন জানিয়েছে তার পরিবার। নামঃ মো. ইউসুফ পিতাঃ আব্দুর রৌপ ঠিকানা: লস্করতালুক, ফাজিলপুর, ফেনী বিকাশঃ 01895297073 Mohammed Yousuf, Islami Bank Agent Banking, A/C: 20507770229231387 Routing no: 125270607 SWIFT: IBBLBDDHFRD আপনার সামান্য সহযোগিতাই হতে পারে ইউসুফের নতুন করে হাঁটার স্বপ্নের বড় আশ্রয়।