প্রকাশ :: ... | ... | ...

আলোচিত একরাম হত্যার ১ যুগ,রায় হলেও শেষ হয়নি বিচারের অপেক্ষা


সংযুক্ত ছবি

ফেনীর আলোচিত ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যার ১২ বছর (এক যুগ) পূর্ণ হয়েছে। ২০১৪ সালের ২০ মে প্রকাশ্যে গুলি করে ও পুড়িয়ে তাঁকে হত্যা করা হয়। এক যুগ পেরিয়ে গেলেও ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১৭ জন আসামি এখনও পলাতক রয়েছে। ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় বিলাসী সিনেমা হলের সামনে সশস্ত্র সন্ত্রাসীরা তাঁর গাড়িতে হামলা চালায়। তাঁকে প্রথমে গুলি করা হয় এবং পরে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। ২০১৮ সালের ১৩ মার্চ এই হত্যা মামলায় ৩৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের সবাই স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। দণ্ডপ্রাপ্ত ৩৯ জনের মধ্যে বর্তমানে ২২ জন কারাগারে থাকলেও ১৭ জন আসামি শুরু থেকেই পলাতক বা দেশের বাইরে অবস্থান করছে। দীর্ঘ সময় পার হলেও পলাতক আসামিদের গ্রেপ্তার ও হাইকোর্টে ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানি শেষ না হওয়ায় ন্যায়বিচার নিয়ে একরামের পরিবার হতাশা প্রকাশ করেছে।