প্রকাশ :: ... | ... | ...

ফেনী রেড ক্রিসেন্ট ইউনিটের ইফতার ও দোয়া-মাহফিল


সংযুক্ত ছবি

ফেনী ইউনিটের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল ফেনী বেস্ট ইন কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। ইউনিটের ভাইস-চেয়ারম্যান জনাব জিয়া উদ্দিন আহমেদ মিস্টার এর সভাপতিত্বে ও সেক্রেটারী জনাব মোহাম্মদ সালাহ উদ্দিন মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা প্রশাসক জনাব মনিরা হক। এছাড়া আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মো: শফিকুল ইসলাম , সিভিল সার্জন ফেনী ডা: মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রোমেন শর্মা, জেলা শিক্ষা অফিসার জনাব শফী উল্ল্যাহ,ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুলতানা নাসরিন কান্তা, জেলা ও সদর উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা, জেলা গোয়েন্দা সংস্থার পরিচালক, আনসার ভিডিপি এর জেলা কমান্ডার হেলাল উদ্দিন। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, পৌর বিএনপির সভাপতি এডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, ইসলামী আন্দোলন ফেনী জেলা সেক্রেটারি একরামুল হক ভূঁইয়া, এবি পার্টির ফেনী জেলা সেক্রেটারি ফজলুল হক,জেলা যুবদলের সেক্রেটারি নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা সেচ্ছাসেবক দলের সেক্রেটারি এম কায়সার এলিন উপস্থিত ছিলেন। এছাড়াও জৈষ্ঠ সাংবাদিক আবু তাহের,শুকদেব নাথ তপন, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, দৈনিক নয়া পয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী,ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল, দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, সাপ্তাহিক ফেনী বার্তার নির্বাহী সম্পাদক এমরান পাটোয়ারী, দৈনিক ফেনী সমাচারের সম্পাদক মুহিবুল্লাহ ফরহাদ, দৈনিক স্টারলাইনের বার্তা সম্পাদক নুরুল্লাহ কায়সার,সামাজিক সংগঠক আবু জুবায়ের মুন্না,ইমন উল হক,সমর জিত দাস টুটুল,জহির উদ্দিন মাহমুদ মুকুট, সাবেক কাউন্সিলর ওমর ফারুক বেলাল, বন্ধুর বন্ধনের সভাপতি তাজ উদ্দিন পলাশ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ। ইফতার আয়োজন তত্বাবধান করেন ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মো: হায়দার আলী রাসেল পাটোয়ারী, জনাব শরিফুল ইসলাম অপু, জনাব মো: মেজবাহ উদ্দিন, জনাব ওসমান গণি রাসেল, এড. জামাল উদ্দিন, এড. খুরশীদ আলম মাহাদী, ইউনিট লেভেল অফিসার আবদুল মান্নান, যুব প্রধান শামসুল আরেফিন ও যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকবৃন্দ।